MD Anowarul Islam
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি: শ্যামনগরে ফলজ ও বনজ চারা বিতরণ


শ্যামনগর প্রতিনিধি: 'পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার'-লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬" উদযাপিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

১৫ জুলাই ২০২৬ (বুধবার) সকাল ১০ টায় বংশীপুর বাসস্ট্যান্ডে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক জি. এম আব্দুল ওহাব এর তত্বাবধানে স্থানীয় গরীব, অসহায়, শ্রমজীবি ৫ শত মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

​"বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ " এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিশেষ করে স্থানীয় নারী ও পুরুষদের হাতে গাছের চারা তুলে দিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়।

​বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক জি. এম আব্দুল ওহাব বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।  শুধু গাছ লাগালেই চলবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও করতে হবে। দেশের পরিবেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সবাইকে নিজ নিজ আঙিনায় অন্তত একটি করে গাছ লাগাতে হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

1

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি: শ্যামনগর

2

নদীর কিনারায় অনিশ্চিত জীবন

3

খোলপেটুয়া নদীর বিড়ালাক্ষী কুনের বাগানটি ধ্বংসের মুখে

4

‘আত্মরক্ষায় প্রস্তুত ইরান’, পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি

5

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত ছিল

6

বিএআরএফের সভাপতি নিজামুল ও সম্পাদক কাওসার

7

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

8

বিশ্বকাপ ফাইনালে উঠতে ইয়ামালকে প্রকাশ্য অনুরোধ প্রেমিকার

9

বলিউড অভিনেতা রাজপাল যাদবের ৩ মাসের কারাদণ্ড

10

শনিবারের চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

11

ব্রাজিলের বিদায় ‘ক্ষমার অযোগ্য লজ্জা’, আনচেলত্তির ওপর ক্ষুব্

12

আজকের মুদ্রার রেট: ১০ জুলাই ২০২৬

13

১১৭ দিনে হাম ও উপসর্গে প্রাণ গেল ৭৫০ শিশুর

14

গণতান্ত্রিক অভিযাত্রায় শামিল হতে কাউন্সিলরদের প্রতি খন্দকার

15

বিনিয়োগ চুক্তি নিয়ে সৌদি-কানাডার আলোচনা, খনিজ খাতে বাড়ছে অংশ

16