MD Anowarul Islam
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত ছিল: স্পেন কোচ

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচের রেফারিং বিতর্ক এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ম্যাচের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমর্থক, ফুটবল বিশ্লেষক, সাবেক খেলোয়াড় এবং রেফারিরা বিভক্ত মত প্রকাশ করছেন। কারও মতে, ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্ত ছিল সঠিক ও নিয়মসঙ্গত; আবার অনেকের দাবি, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তে মিশর বঞ্চিত হয়েছে।

এই বিতর্ক ঘিরে চলা তর্ক-বিতর্কের মধ্যেই এবার মুখ খুলেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। বিশ্বজুড়ে আলোচিত সেই রেফারিং ইস্যুতে স্প্যানিশ এই কোচ স্পষ্ট ও খোলামেলা মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়ে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের অবস্থান স্পষ্ট করেই জানিয়ে দেন। ম্যাচটির আম্পায়ারিং বা রেফারিং নিয়ে তৈরি হওয়া সমস্ত বিতর্ককে উড়িয়ে দিয়ে ‘লা রোহাদের’ কোচ দাবি করেন, রেফারি একদম সঠিক সিদ্ধান্তগুলোই নিয়েছিলেন।

২-০ ব্যবধানে পিছিয়ে থেকে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে ৩-২ ব্যবধানে মিশরকে হারিয়ে শেষ আটের টিকিট কাটে আর্জেন্টিনা। রোমাঞ্চকর ম্যাচের প্রথমার্ধে 'দ্য ফারাও' খ্যাত মিশরের বিপক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয় এবং দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরপরই তাদের একটি গোল বাতিল করা হয়। এছাড়া আলবিসেলেস্তেরা ইনজুরি টাইমে জয়সূচক গোলটি পাওয়ার ঠিক আগে, পেনাল্টি বক্সের ভেতর মোহামেদ সালাহকে ফাউল করা হয়েছিল কি না—তা নিয়েও গুঞ্জন ওঠে। 

ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে মিশরের প্রধান কোচ হোসাম হাসান রেফারিংয়ের তীব্র সমালোচনা করেন এবং অভিযোগ তোলেন যে অফিশিয়ালরা লিওনেল মেসি ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সুবিধা পাইয়ে দিয়েছেন। তবে ডিএজেডএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে সম্পূর্ণ ভিন্ন এক মতামত দেন স্পেনের বস দে লা ফুয়েন্তে। 

স্পেন কোচ বলেন, ‘আমি সততার সঙ্গেই বলছি, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের রেফারিকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে আপনারা আমাকে কেন প্রশ্ন করছেন, তা আমি বুঝতে পারছি না। এই প্রসঙ্গটা মোটেও কোথা থেকে এল? আমি ম্যাচটি দেখেছি এবং আমার মনে হয়েছে রেফারি সব সিদ্ধান্তই সঠিক নিয়েছেন। আমি আসলে তাকে অভিনন্দন জানাতে চাই, কারণ তার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত একদম নিখুঁত ছিল।’

মিশরের বিপক্ষে এই ৩-২ ব্যবধানের জয়ের সুবাদে চলতি বছরের ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা তাদের পরবর্তী ম্যাচে ক্যানসাস সিটি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা সেই ম্যাচে জয় পেলে তবে সেমিফাইনালে তাদের লড়তে হবে নরওয়ে ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ীর সঙ্গে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনিয়োগ চুক্তি নিয়ে সৌদি-কানাডার আলোচনা, খনিজ খাতে বাড়ছে অংশ

1

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

2

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

3

ব্রাজিলের বিদায় ‘ক্ষমার অযোগ্য লজ্জা’, আনচেলত্তির ওপর ক্ষুব্

4

বলিউড অভিনেতা রাজপাল যাদবের ৩ মাসের কারাদণ্ড

5

খোলপেটুয়া নদীর বিড়ালাক্ষী কুনের বাগানটি ধ্বংসের মুখে

6

নদীর কিনারায় অনিশ্চিত জীবন

7

বিএআরএফের সভাপতি নিজামুল ও সম্পাদক কাওসার

8

‘আত্মরক্ষায় প্রস্তুত ইরান’, পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি

9

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি: শ্যামনগর

10

শনিবারের চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

11

১১৭ দিনে হাম ও উপসর্গে প্রাণ গেল ৭৫০ শিশুর

12

গণতান্ত্রিক অভিযাত্রায় শামিল হতে কাউন্সিলরদের প্রতি খন্দকার

13

আজকের মুদ্রার রেট: ১০ জুলাই ২০২৬

14

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত ছিল

15

বিশ্বকাপ ফাইনালে উঠতে ইয়ামালকে প্রকাশ্য অনুরোধ প্রেমিকার

16