MD Anowarul Islam
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএআরএফের সভাপতি নিজামুল ও সম্পাদক কাওসার

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি নিজামুল হক ও সাধারণ সম্পাদক হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজম।

শুক্রবার (১০ জুলাই) মাদারীপুর হর্টিকালচার সেন্টারে বিএআরএফের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি নির্বাচন করা হয়। নির্বাচন পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, ভোরের কাগজের হরলাল রায় সাগর ও কালবেলার ইউসুফ আরেফিনের নেতৃত্বে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি।

নতুন কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- সহ-সভাপতি আমাদের সময়ের চপল মাহমুদ, যুগ্ম সম্পাদক এটিএন নিউজের ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক জাগোনিউজের মো. নাজমুল হুসাইন, অর্থ সম্পাদক যায়যায়দিনের নুরে আলম, দপ্তর সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আজকের পত্রিকার সাইফুল মাসুম। কার্যনির্বাহী সদস্যের মধ্যে রয়েছেন- সময়ের আলোর রফিকুল ইসলাম সবুজ, ইত্তেফাকের মুন্না রায়হান, স্টার নিউজের ফয়জুল সিদ্দিকী, সমকালের জাহিদুর রহমান ও ডেসটিনির শাফিউল আল ইমরান।

এর আগে দুপুরে বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় এবং অর্থ সম্পাদক মোহাম্মদ আইনাল হোসেন ২০২৪-২৬ সেশনের কমিটি তাদের দ্বি-বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন ও সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।

সবশেষে কেক কেটে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিউড অভিনেতা রাজপাল যাদবের ৩ মাসের কারাদণ্ড

1

ব্রাজিলের বিদায় ‘ক্ষমার অযোগ্য লজ্জা’, আনচেলত্তির ওপর ক্ষুব্

2

শনিবারের চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

3

গণতান্ত্রিক অভিযাত্রায় শামিল হতে কাউন্সিলরদের প্রতি খন্দকার

4

বিশ্বকাপ ফাইনালে উঠতে ইয়ামালকে প্রকাশ্য অনুরোধ প্রেমিকার

5

১১৭ দিনে হাম ও উপসর্গে প্রাণ গেল ৭৫০ শিশুর

6

‘আত্মরক্ষায় প্রস্তুত ইরান’, পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি

7

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

8

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি: শ্যামনগর

9

আজকের মুদ্রার রেট: ১০ জুলাই ২০২৬

10

বিএআরএফের সভাপতি নিজামুল ও সম্পাদক কাওসার

11

নদীর কিনারায় অনিশ্চিত জীবন

12

খোলপেটুয়া নদীর বিড়ালাক্ষী কুনের বাগানটি ধ্বংসের মুখে

13

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত ছিল

14

বিনিয়োগ চুক্তি নিয়ে সৌদি-কানাডার আলোচনা, খনিজ খাতে বাড়ছে অংশ

15

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

16