MD Anowarul Islam
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক অভিযাত্রায় শামিল হতে কাউন্সিলরদের প্রতি খন্দকার মারুফের আহ্বান

কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল-২০২৬ আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে। উপজেলার শহীদনগর এম এ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কাউন্সিল (নির্বাচন) অনুষ্ঠিত হবে। উপজেলার ১৫টি ইউনিয়ন বিএনপির কাউন্সিলররাই (ভোটার) এতে ভোটাধিকার প্রয়োগ করবেন।

দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিটি ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে দাউদকান্দি উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব। 

কাউন্সিল আয়োজন করায় মাঠপর্যায়ের নেতারা স্থানীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক প্রতিক্রিয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে গণতান্ত্রিক অভিযাত্রায় শামিল হওয়ার জন্য তৃণমূলের কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান।

মাঠপর্যায়ের নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনার কথা উল্লেখ করে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দলের নেতৃত্ব নির্বাচন গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য এবং অবিচ্ছেদ্য অংশ। বিএনপি সবসময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। দাউদকান্দি বিএনপির এই কাউন্সিল আগামীর রাজনীতিতে একটি উদাহরণ হয়ে থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকার দেশের জনগণের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করছে। দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশে এখন একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। তৃণমূলের নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী দাউদকান্দি বিএনপির এই দ্বিবার্ষিক কাউন্সিলের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, তৃণমূল নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী দাউদকান্দি উপজেলা বিএনপির এ দ্বিবার্ষিক কাউন্সিলের আয়োজন করা হয়েছে। আগামী ১ আগস্ট আনন্দমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ড. খন্দকার মারুফ বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম-নিপীড়ন ও দুঃশাসনের কারণে বিএনপির কাউন্সিল করা সম্ভব হয়নি। আগামী দিনে দাউদকান্দি বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কারা নেতৃত্বে আসবেন, তা ১৫টি ইউনিয়ন বিএনপির কাউন্সিলররা গোপন ব্যালটের মাধ্যমে নির্ধারণ করবেন।

উল্লেখ্য, আগামী ১ আগস্ট উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কাউন্সিল সম্পন্ন করতে কুমিল্লা উত্তর জেলা বিএনপি বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। কাউন্সিল পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ জুলফিকার আলম শিমুলকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্যসচিব এ. এফ. এম. তারেক মুন্সী এ নির্বাচন কমিশনের অনুমোদন দিয়েছেন।

নির্বাচন কমিশন পর্যায়ক্রমে ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিক্রি, মনোনয়ন গ্রহণ, বাছাই, প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করবে।

এদিকে দাউদকান্দি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলকে ঘিরে উপজেলার ১৫টি ইউনিয়নজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে উঠতে ইয়ামালকে প্রকাশ্য অনুরোধ প্রেমিকার

1

ব্রাজিলের বিদায় ‘ক্ষমার অযোগ্য লজ্জা’, আনচেলত্তির ওপর ক্ষুব্

2

বিএআরএফের সভাপতি নিজামুল ও সম্পাদক কাওসার

3

নদীর কিনারায় অনিশ্চিত জীবন

4

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত ছিল

5

আজকের মুদ্রার রেট: ১০ জুলাই ২০২৬

6

শনিবারের চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

7

খোলপেটুয়া নদীর বিড়ালাক্ষী কুনের বাগানটি ধ্বংসের মুখে

8

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

9

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

10

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি: শ্যামনগর

11

বিনিয়োগ চুক্তি নিয়ে সৌদি-কানাডার আলোচনা, খনিজ খাতে বাড়ছে অংশ

12

গণতান্ত্রিক অভিযাত্রায় শামিল হতে কাউন্সিলরদের প্রতি খন্দকার

13

‘আত্মরক্ষায় প্রস্তুত ইরান’, পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি

14

১১৭ দিনে হাম ও উপসর্গে প্রাণ গেল ৭৫০ শিশুর

15

বলিউড অভিনেতা রাজপাল যাদবের ৩ মাসের কারাদণ্ড

16