Md Abu Sayed
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেমড সেলে নয়: লিভ টু আপিল শুনানি ২৮ অক্টোবর

এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারিক ও প্রশাসনিক ফোরামের মাধ্যমে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে নির্জন কারাবাসে (কনডেমড সেল হিসেবে পরিচিত) রাখা যাবে না বলে গত বছরের ১৩ মে রায় দেন হাইকোর্ট। ঘোষিত রায়ে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে অন্য বন্দীদের মতোই দেখতে হবে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বা অন্য বন্দীদের নিরাপত্তার স্বার্থে, সংক্রামক রোগ, স্বাস্থ্যগত বিষয়সহ ব্যতিক্রম পরিস্থিতির কারণে তাঁকে কনডেমড সেলে রাখতে পারবে কারা কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীকে শুনানির সুযোগ দিতে হবে।

হাইকোর্টের সেই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালত গত বছরের ১৫ মে হাইকোর্টের রায় স্থগিত করে রাষ্ট্রপক্ষকে নিয়মিত সিপি (লিভ টু আপিল) করতে বলেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ গত বছর নিয়মিত লিভ টু আপিল করে। আজ আপিল বিভাগের কার্যতালিকায় লিভ টু আপিলটি ৩৮ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে বিষয়টি উত্থাপন করেন রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ।

পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রথম আলোকে বলেন, বিষয়টি মেনশন (উত্থাপন) করা হলে আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন গঠিত বেঞ্চে ২৮ অক্টোবর শুনানির জন্য রেখেছেন।

বিচারিক ও প্রশাসনিক ফোরামের মাধ্যমে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত আসামিকে কনডেমড সেলে রাখার বৈধতা নিয়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হয়ে কনডেমড সেলে থাকা তিন আসামি ২০২১ সালে এই রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ৫ এপ্রিল হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রুল নিষ্পত্তি করে পর্যবেক্ষণ, নির্দেশনাসহ গত বছরের ১৩ মে রায় দেন।এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারিক ও প্রশাসনিক ফোরামের মাধ্যমে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে নির্জন কারাবাসে (কনডেমড সেল হিসেবে পরিচিত) রাখা যাবে না বলে গত বছরের ১৩ মে রায় দেন হাইকোর্ট। ঘোষিত রায়ে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে অন্য বন্দীদের মতোই দেখতে হবে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বা অন্য বন্দীদের নিরাপত্তার স্বার্থে, সংক্রামক রোগ, স্বাস্থ্যগত বিষয়সহ ব্যতিক্রম পরিস্থিতির কারণে তাঁকে কনডেমড সেলে রাখতে পারবে কারা কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীকে শুনানির সুযোগ দিতে হবে।

হাইকোর্টের সেই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালত গত বছরের ১৫ মে হাইকোর্টের রায় স্থগিত করে রাষ্ট্রপক্ষকে নিয়মিত সিপি (লিভ টু আপিল) করতে বলেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ গত বছর নিয়মিত লিভ টু আপিল করে। আজ আপিল বিভাগের কার্যতালিকায় লিভ টু আপিলটি ৩৮ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে বিষয়টি উত্থাপন করেন রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ।

পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রথম আলোকে বলেন, বিষয়টি মেনশন (উত্থাপন) করা হলে আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন গঠিত বেঞ্চে ২৮ অক্টোবর শুনানির জন্য রেখেছেন।

বিচারিক ও প্রশাসনিক ফোরামের মাধ্যমে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত আসামিকে কনডেমড সেলে রাখার বৈধতা নিয়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হয়ে কনডেমড সেলে থাকা তিন আসামি ২০২১ সালে এই রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ৫ এপ্রিল হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রুল নিষ্পত্তি করে পর্যবেক্ষণ, নির্দেশনাসহ গত বছরের ১৩ মে রায় দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচনেই সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট চান উপদেষ্টা

1

রাজধানীর বাজারে কিছুটা কম সবজির দাম

2

Our graduates have proven their skills at the national and i

3

রাজধানীর নিউমার্কেট ও পল্লবী এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্

4

Is it possible to build a career in communications in the fu

5

Kabrera took responsibility for the defeat on his own should

6

There will be no restrictions on media in national elections

7

BUFT holds freshman reception for students

8

চ্যাটজিপিটিকে বোকা বানাতে চাকরিপ্রার্থীদের নতুন কৌশল

9

Vegetable prices slightly lower in capital's markets

10

Job opportunities for 16 people at Novotheater, application

11

বিইউএফটিতে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

12

যুদ্ধবিরতির পর গাজার ভবিষ্যৎ কী হবে, কতটা চ্যালেঞ্জ সামনে

13

Jobs in Patuakhali under the Ministry of Local Government, P

14

এ সপ্তাহে (৩ থেকে ৯ অক্টোবর) দেখে নিন সেরা ১০ সরকারি চাকরি

15

ধান গবেষণা ইনস্টিটিউটে ১০ম–সহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৪৯

16

New trick for job seekers to fool ChatGP

17

স্থাপনা পোড়ানোর দায় চাপানো হয় আন্দোলনকারীদের ওপর

18

Homes and farmland are disappearing before the eyes of resid

19

আইএসইউ ফুটবল ফেস্ট, সিজন–১–এর ফাইনাল অনুষ্ঠিত

20