Md Abu Sayed
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা নিয়ে পাবলিক হিয়ারিং

শ্যামনগর প্রতিনিধিঃ


সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে কমিউনিটি স্কোর কার্ডের ফলাফল ও সুপারিশ নিয়ে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) এর পিএসিই প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক ও প্রশাসনিক কর্মকর্তা কার্তিক চন্দ্র মণ্ডল।

পাবলিক হিয়ারিংয়ে কমিউনিটি স্কোর কার্ডের ফলাফল ও বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন ডিআরআরএর টেকনিক্যাল কোঅর্ডিনেটর দেবেশ দাস। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিরা সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও প্রশ্ন তুলে ধরেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি সরকারি সেবাগুলো আরও সহজপ্রাপ্য, অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (ওপিডি) নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ডিআরআরএর পক্ষে উপস্থিত ছিলেন পিএসিই প্রকল্পের ফিল্ড অর্গানাইজার লিপিকা মণ্ডলসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিআরআরএর প্রকল্প সমন্বয়কারী জি এম নূরুন্নবী হাসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ISU Football Fest, Season 1 finals held

1

বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৬তম বিএমএ কোর্স, আবেদনের সুযোগ যাদের

2

রাজধানীর বাজারে কিছুটা কম সবজির দাম

3

I never thought I would come back like this, says Shamit Som

4

জনকণ্ঠ দখলের অভিযোগ, মালিকপক্ষের বিরুদ্ধে মামলা

5

হারের দায় নিজের কাঁধে নিলেন কাবরেরা

6

শাপলার জায়গায় দৃঢ় রয়েছি, অবশ্যই অর্জন করব: হাসনাত আবদুল্লাহ

7

Kabrera took responsibility for the defeat on his own should

8

প্রতিবাদের প্রতীক হয়ে থাকবেন সাংবাদিক রুহুল আমিন গাজী

9

পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু ন

10

৪৯তম বিসিএসে (বিশেষ) পরীক্ষা আজ, পরীক্ষার্থীদের মানতে হবে যে

11

দেশজুড়ে অভিযান চালিয়ে এক দিনে ১৬৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলি

12

South Africa beat India in two-match ODI series with De Kler

13

গাজায় ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

14

Bangladeshi startup OneBrain AI at OpenAI DevDay in the US

15

Uranus' moon had a deep ocean

16

রাজবাড়ীতে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে নিষিদ্ধ সময়ের ইলিশ

17

'I didn't want to miss the opportunity to work with Shakib K

18

PSC written exam date and schedule announced, total number o

19

বাসিন্দাদের চোখের সামনেই বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি

20